সোমবার, ১৫ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধু


 

তুমি কালজয়ী, তুমি বজ্র কন্ঠের অধিকারী,
তোমায় ছাড়া আমরা দিশেহারা কান্ডারী..
তোমার আওয়াজ এ লাখো জনতার সমুদ্র,
তুমি স্বাধীনতার নাবিক,তুমি জাতির বঙ্গবন্ধু..
হারিয়েছি তোমায় আজ এ দিনে,
ঘাতক তোমায় রক্তাক্ত করলো স্বাধীন প্রেমের বুকে..
তবু আজো দেশপ্রেম হারায়নি এই দেশে,
লাখো বঙ্গবন্ধু হৃদয় জুড়ে স্বাধীন বাংলাদেশে...
- নীল সত্ত্বা

সোমবার, ৮ আগস্ট, ২০২২

রূপকথার সিড়ি


 


রাতের পাখি ডাকছে দূরে ঠক ঠকিয়ে, 
জোছনা যেন করছে খেলা গভীর নিশীথে।
ঝিঁ ঝিঁ যেন সুর মেলাচ্ছে বাতাসে ছন্দ হয়ে,
আলোক পোকা জ্বলছে মিটিমিটি তালে তালে।

অদূরে ঐ শূন্যে পথে রূপকথার সিড়ি,
পক্ষীরাজ যেন ডানা মেলে জানান দিচ্ছে সবই।
মাঠের কোনে রাখাল বালক বাশির সুরে মগ্ন,
পরীরা যেন এলো নেমে নাচছে ছ ল ছ ল।

স্বপ্নপুরী রাজ্য যেন ভাসছে নয়ন পাতে,
দৈত্যরা সব মগ্ন ঘুমে রাতের মায়াজালে।
রাজকন্যা গা ভাসালো পদ্ম দিঘীর জলে,
চাঁদ যেন আজ রূপ ছড়ালো কলঙ্ক ছাড়া।
- নীল সত্ত্বা

রবিবার, ৭ আগস্ট, ২০২২

ল্যাম্পপোস্ট


 



আমার শহর জুড়ে শুধু শূন্যতা,
অচেনা পথগুলো ছায়ায় ঢাকা।
দূরের ল্যাম্পপোস্ট  আশাঁর আলো,
গন্তব্যহীন যাত্রায় পথিক একা।
থমকে গেল সব কোলাহল মুহূর্ত, 
নিস্তব্ধতা এই শহর শুধু একা...

- নীল সত্ত্বা

শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নারী জাতি


 


হে নারী জাতি!!!
শ্রদ্ধা ভরে ছুঁয়ে দিলাম তোমার চরনখানি।
কোমল হৃদয় কোমল দেহে তোমার যেন সৃষ্টি,
দুর্যোগে তুমি নতুন রূপে এক আশ্চর্য নারী।
জগৎ যেখানে নিস্তব্ধ মহাশ্মশান এর রূপ,
সেথায় তুমি সৃষ্টি করো জান্নাতের সুখ।

কখনো তুমি মায়ের রূপে আগলে রাখো,
সংগ্রামে যে পথচলা তুমি তা শিখয়েছো।
আধপেটে তুমি তুলে দিয়েছো অন্নটুকু,
শত নির্যাতনে আগলে রাখো পারিবারিক বন্ধনটুকু।

কখনো তুমি মেয়ের রূপে রাজকন্যা হয়ে,
স্বপ্নপুরী তৈরী করো বাবার রাজ্য জুড়ে।
মান অভিমানে মাঝে ভালোবাসা আছে,
তুমি শিখাও দস্যি মেয়ে কাকে বলে!!!

কখনো তুমি প্রেমিকার রূপে মায়াবতী হয়ে,
অগোছালো ছেলেটিকে সোজা রাস্তায় আনো টেনে হিচড়ে।
ভালোবাসার মানে বোঝাও তুমি স্বপ্নগুলোর মাঝে,
তীরে এসে যেন তরী না ডুবে বাইতে বলো উচ্ছাসে।

কত শত রূপে আছো তুমি জগত সংসারে,
কতটুকু তোমার কদর করি মানব জাতি হিসেবে!!
হিংস্রতায়, লালসায় ছিড়ে ফেলি তোমার শরীরখানি,
তুমি মোদের ক্ষমা করো আমরা আজ বর্বর জাতি।

সৃষ্টিকর্তা তোমায় সম্মান দিয়ে ধর্মে করেছে উল্লেখ,
আমরা আজ অধিকারটুকু দিতে পারিনি কিন্ঞ্চিত।
তবুও তুমি শিখিয়েছো মোদের ভালোবাসা মমতাখানি,
সালাম তোমায় নারী জাতি গায়ের চামড়া দিয়েও ঋণ শোধ হবেনা জানি!!!!!!!

- নীল সত্ত্বা


 


আজকের রজনী শুধু দুঃখ বিলাসী,
সেই চোখে যেন অঝর বৃষ্টি।
হারানো সবটুকু হৃদয়ের সীমানায়, 
উত্তাল ঢেউ যেন ভাসিয়ে মন গহীনে।
স্বপ্নের পিছে হাতছানি কালো আধাঁরে,
জল তরঙ্গ সাত রামধনু অপেক্ষাতে।
হাসি টুকু যত্নে রেখো দিন শেষে,
শেষ বেলায় হয়তো কেউ আছে দাড়িয়ে...

- নীল সত্ত্বা



অস্তিত্ব


 





ধোয়াশার মাঝে কতটুকু পথ দৃষ্টিগোচর, 
সেথায় অন্ধত্বের এক পশলা ক্ষতিগ্রস্ত।
চারিদিকের কলরব নিস্তব্ধতার শ্মশান, 
বন্ধনের আবদ্ধতা মিথ্যে ছায়ার আবরণ।

হাসিটুকু আজ চার দেয়ালে বন্দি,
অশ্রু সেতো রূপকথার গল্পের মতোই!!

সময় ফিরবে নতুন উচ্ছাস পাল তুলে,
মনুষ্যত্ব বিলিন হবে নতুন জাতির রূপে।
দূরপানে চাতকের সীমাহীন দৃষ্টি নয়নে,
আঁধার জীবন পূর্ণতায় সবটা অস্তিত্বে.... 

- নীল সত্ত্বা

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

অনুভূতিগুলো

 


আমার শূন্যতা টুকু আমার থাক!!!
আঁধার এ অংশটুকু অযথাই বিলাক।
সময় টুকু এখানেই থেমে যাক!!!
স্মৃতিচারন সবটুকু বৃথা হোক।
নয়নে শেষ অশ্রুটুকু ঝরে পড়ুক!!!
হৃদয়ে অনুভূতি নিঃশ্বেষ হয়ে যাক।

- নীল সত্ত্বা

বঙ্গবন্ধু

  তুমি কালজয়ী, তুমি বজ্র কন্ঠের অধিকারী, তোমায় ছাড়া আমরা দিশেহারা কান্ডারী.. তোমার আওয়াজ এ লাখো জনতার সমুদ্র, তুমি স্বাধীনতার নাবিক,তুমি জাত...