রাতের পাখি ডাকছে দূরে ঠক ঠকিয়ে,
জোছনা যেন করছে খেলা গভীর নিশীথে।
ঝিঁ ঝিঁ যেন সুর মেলাচ্ছে বাতাসে ছন্দ হয়ে,
আলোক পোকা জ্বলছে মিটিমিটি তালে তালে।
অদূরে ঐ শূন্যে পথে রূপকথার সিড়ি,
পক্ষীরাজ যেন ডানা মেলে জানান দিচ্ছে সবই।
মাঠের কোনে রাখাল বালক বাশির সুরে মগ্ন,
পরীরা যেন এলো নেমে নাচছে ছ ল ছ ল।
স্বপ্নপুরী রাজ্য যেন ভাসছে নয়ন পাতে,
দৈত্যরা সব মগ্ন ঘুমে রাতের মায়াজালে।
রাজকন্যা গা ভাসালো পদ্ম দিঘীর জলে,
চাঁদ যেন আজ রূপ ছড়ালো কলঙ্ক ছাড়া।
- নীল সত্ত্বা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন