আমার শূন্যতা টুকু আমার থাক!!!
আঁধার এ অংশটুকু অযথাই বিলাক।
সময় টুকু এখানেই থেমে যাক!!!
স্মৃতিচারন সবটুকু বৃথা হোক।
নয়নে শেষ অশ্রুটুকু ঝরে পড়ুক!!!
হৃদয়ে অনুভূতি নিঃশ্বেষ হয়ে যাক।
- নীল সত্ত্বা
শূন্যতাগুলো বড়োই স্বার্থপর, কেননা সবসময় একা থাকার প্রয়াস। সময়গুলো অতি তুচ্ছ, কেননা এর মূল্য ভিত্তিহীন। অন্ধকার বড়ই হাস্যকর, কেননা এর মাঝে সবকটা রং গুপ্ত। - নীল সত্ত্বা
রাতের পাখি ডাকছে দূরে ঠক ঠকিয়ে, জোছনা যেন করছে খেলা গভীর নিশীথে। ঝিঁ ঝিঁ যেন সুর মেলাচ্ছে বাতাসে ছন্দ হয়ে, আলোক পোকা জ্বলছে মিটিমিটি তালে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন