যখন অজান্তেই তোর চোখের জল টলমল,
সেই জলে ভাসাবো একটু হাসির পাল।
গভীর রজনী যখন কষ্টে নিশ্বাস হবে তোর ভারী,
হিমেল বাতাসে আসবো ভেসে!!
সবটুকু নিশ্বাসে শুধু এক নৃত্যে মায়াবী।
সবটুকু গ্রহণ যখন সবটা জুড়ে তোর মাঝে,
আলোর রেশ হয়ে মাতাবো তোর দুনিয়াকে।
পরাজয়ে যখন ক্লান্ত হয়ে নিরাশা তোর মাঝে,
ছায়াসঙ্গী হয়ে পাশে পাশে সবটুকু অস্তিত্বে।
তোর সত্ত্বাগুলো বড্ড অভিমানী!!
সেই সত্ত্বার অগোচরে একজন আমি....
- নীল সত্ত্বা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন